সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি
/ জাতীয়
ভুয়া সঞ্চয়পত্র জমা দিয়ে দুটি বেসরকারি ব্যাংক থেকে ৮ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাৎকারী এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)। ওই দম্পতির নাম এইচ এম এ বারিক ওরফে বাদল ওরফে বাদল হাওলাদার ওরফে মোস্তাক আহমেদ এবং তার স্ত্রী মরশিদা আফরীন। সিআইডির দাবি, একটি চক্র তৈরি করে তারা ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় তারা ভুয়া সঞ্চয়পত্র জমা দিয়ে টাকা আত্মসাৎ করতো। তারা প্রতারণার টাকায় রাজধানীর অভিযাত এলাকা গুলশান, উত্তরাসহ রাজধানীর বিভিন্নস্থানে বাড়ি, গাড়ি, জমি ও ফ্ল্যাট ক্রয় করেছেন। বর্তমানে তাদের রয়েছে শত শত কোটি টাকার সম্পদ। ১৬ বছর আগে দায়েরকৃত একটি মামলার পর এ দম্পতি পালিয়ে ছিল। অবশেষে গত শুক্রবার খুলনার খালিশপুর এলাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) টিম তাদের গ্রেফতার করে। শনিবার সিআইডির সদর দফতরে সিআইডির ইকোনমিক ক্রাইম স্কোয়াডের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. ফারুক হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সিআইডি জানায়, এ চক্রটির মূলহোতা একজন শিল্পপতি। তার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যবসা ছিল। ব্যাংক থেকে জালিয়াতি করে অর্থ আত্মসাৎ করে সে ব্যবসা করে শিল্পপতি হয়েছে। তার পরিচয় পেয়েছে সিআইডি। তবে তদন্তের স্বার্থে ওই শিল্পপতির নাম গোপন রেখেছে সিআইডি। শিগগিরই তাকে গ্রেফতার করা হবে বলে সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে সিআইডি কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ২০০৪ সাল থেকে এই প্রতারক চক্র ২১টি ভুয়া সঞ্চয়পত্র তৈরি করে এর বিপরীতে এবি ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক থেকে আট কোটি ৬৫ লাখ টাকা ঋণ নিয়ে সেই টাকা আত্মসাৎ করেছে। এ ঘটনার সঙ্গে এবি ব্যাংকের ধানমন্ডি শাখার তৎকালীন ম্যানেজার জড়িত ছিল। তিনি আরো বলেন, জালিয়াতি করে এই দম্পতি ঢাকায় একাধিক বাড়ি ও অবৈধ সম্পদ অর্জন করেছে। এই দম্পতির ব্যাংক হিসাবে জালিয়াতি করে উপার্জিত দুই কোটি টাকার সন্ধান পেয়েছে সিআইযি। এছাড়াও তাদের নামে গুলশান-২ এ প্রায় ১০০ কোটি টাকা মূল্যের একটি ৯ তলা বাড়ি, উত্তরায় শত কোটি টাকার মূল্যের ১টি ৬ তলা বাড়ি, উত্তরখান এলাকায় কোটি টাকা মূল্যের একটি দুই তলা বাড়ি, এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ফ্ল্যাট, গাড়ি ও জমির তথ্য পাওয়া গেছে। তিনি জানান, ২০০৪ সালে এবি ব্যাংক থেকে এভাবে জালিয়াতি অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় একটি মামলা করা হয়। তবে তখন থেকে পালিয়ে ছিলেন মোস্তাক হাওলাদার। তখন ওই মামলায় তার সাজাও হয়েছে। এরপর থেকে সে পলাতক। গত ১৬ বছরে সে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতে পালিয়ে ছিল। ২০১১ সালে গোপনে দেশে এসে আবার জালিয়াতি শুরু করে। ১৬ বছর ধরে পলাতক মোস্তাককে খুঁজছিল পুলিশ। তিনি আরও জানান, ওই মামলায় এবি ব্যাংকের ধানমন্ডি ব্রাঞ্চের তৎকালীন ম্যানেজার আসিরুল হককে গ্রেফতার করা হয়েছিল। ২০০৬ সালে তিনমাস কারাভোগ করেন তিনি। পরবর্তীতে সে জামিনে মুক্ত হলে হৃদরোগে মারা যান। তবে এর সঙ্গে ব্যাংকের আর কোনো কর্মকর্তা জড়িত আছে কি না? তা তদন্ত করে দেখছে সিআইডি। আরো পড়ুন
বরিশাল সিটি করপোরেশনসহ জেলায় তিন লাখ ৬০ হাজার ২৪৮ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয়েছে ক্যাম্পেইন। শনিবার (১১ জানুয়ারি) সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ
১১ জানুয়ারি শনিবার সকাল ১০টার দিকে নগরীর কালী বাড়ি রোডের মা ও শিশু কল্যান কেন্দ্রে, স্বাস্থ্য বিভাগের আয়োজনে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে শিশুদের টিকা খাইয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা
১১ জানুয়ারি শনিবার সকাল ১০টার দিকে নগরীর কালী বাড়ি রোডের মা ও শিশু কল্যান কেন্দ্রে, স্বাস্থ্য বিভাগের আয়োজনে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে শিশুদের টিকা খাইয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা
অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এই স্লোগান নিয়ে আজ ১১ জানুয়ারি শনিবার সকাল ১১ টায়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহযোগীতায়, উপজেলা প্রশাসন বরিশাল সদর উপজেলার আয়োজনে। সার্কিট হাউজ বরিশাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু
অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এই স্লোগান নিয়ে আজ ১১ জানুয়ারি শনিবার সকাল ১১ টায়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহযোগীতায়, উপজেলা প্রশাসন বরিশাল সদর উপজেলার আয়োজনে। সার্কিট হাউজ বরিশাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু
রাজশাহীতে সাবেক স্ত্রীর অত্যাচারে ক্ষোভে ইমন আহমেদ নামের এক যুবক গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার বিকাল ৪টায়
বীর মুক্তিযোদ্ধা, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মো. মোজাম্মেল হোসেনের নামাজে জানাজা আজ শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধা মো.