মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সাবেক স্ত্রীর অত্যাচারে গায়ে কেরোসিন ঢেলে যুবকের আত্মহত্যা

রিপোর্টারের নাম / ২২৬ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ১১ জানুয়ারি, ২০২০

রাজশাহীতে সাবেক স্ত্রীর অত্যাচারে ক্ষোভে ইমন আহমেদ নামের এক যুবক গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার বিকাল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ৭ জানুয়ারি গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় ইমন।

ইমন আহমেদ নগরীর হেতেম খাঁ সবজিপাড়া এলাকার ইতি আহমেদের ছেলে।

জানা যায়, ইমনের সঙ্গে সম্পর্কে জড়ায় তাসনিম ফারিহা নামের এক বিবাহিত যুবতী। আগের স্বামীকে তালাক দিলে ইমন তাকে বিয়ে করেন। এরপর বিভিন্ন সময়ে টাকা, বাড়িসহ ইমনের কাছে নানা দাবি করতে থাকে তাসনিম। এসব মানসিক অত্যাচারে একসময় বিচ্ছেদ হয় তাদের। বছর খানেক পর আবারও দুজন সম্পর্কে জড়িয়ে পড়ে। পরে একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে নানা ঝামেলা তৈরি হয়। এসব অত্যাচার সহ্য করতে না পেরে এমন ঘটনা ঘটায় ইমন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিহত ইমনের মা বাদি হয়ে বোয়ালিয়া থানায় একটি মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর