বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে মাঘের বৃষ্টি

রিপোর্টারের নাম / ২৪২ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১

কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে কিন্তু কালের বিবর্তনে তা এখন স্বপ্ন শুধুই। মাঘের শুরুতে মেঘের উকি/ঝুকি দেখা গেলেও সর্বশেষ আজ সন্ধ্যার রাতে বরিশালে মাঘের গুড়িগুড়ি চলছে।

সারাদেশের কোথাও কোথাও হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাবে জানানো হয়েছ- ঢাকা, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আর বাকি এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্ভাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

 

পূর্বাভাসে আরও জানানো হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

 

এছাড়া ঢাকায় আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। আর আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, এ সময়ে ঢাকায় রাতের তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ রাতে শীতের তীব্রতা বাড়বে।

 

আবহাওয়া অফিস জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রাম বিভাগের সীকাকুণ্ডে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একই বিভাগের টেকনাফে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

 

এছাড়া ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাদারিপুরে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল গোপালগঞ্জে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ময়মনসিংহে ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল নেত্রকোনায় ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

 

চট্টগ্রাম বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

 

সিলেট বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

 

রাজশাহী বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বগুড়ায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বদলগাছীতে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১১ দশকি ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 

খুলনা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

 

আর বরিশাল বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বরিশালে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর