শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু, শনাক্ত ৭০২

রিপোর্টারের নাম / ২১৬ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২০ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জন ও বাসায় দুইজন মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৯৪২ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৯৯টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৫৭৪টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৪ লাখ ৮৫ হাজার ২৫৭টি।

একই সময়ে নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছেন ৭০২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ২৯ হাজার ৩১ জন।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৭৩ হাজার ৮৫৫ জন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার চার দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার পর্যন্ত মোট মৃত্যু সাত হাজার ৯৪২ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ১৮ জন (৭৫ দশমিক ৭৭ শতাংশ) ও নারী এক হাজার ৯২৪ জন (২৪ দশমিক শূন্য ২৩ শতাংশ)।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ২০ জনের মধ্যে পঞ্চাশোর্ধ্ব পাঁচজন ও ষাটোর্ধ্ব ১৫ জন রয়েছেন। ২০ জনের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে দুইজন ও খুলনা বিভাগে একজন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর