শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফেরাতে র‌্যাবের হটলাইন

রিপোর্টারের নাম / ২১০ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১

জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চালু করা হয়েছে র‌্যাবের হটলাইন ই-মেইল অ‌্যাড্রেস rabintdir@gmail.com। এ হটলাইনের মাধ্যমে পলাতক জঙ্গিরা র‌্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে তাদের আত্মসমপর্ণের সুযোগ দেওয়া হবে। এর পর তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হবে।

সোমবার (১৮ জানুয়ারি) রাতে র‌্যাবের সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

র‌্যাবের আইন ও গণমাধ‌্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ  বলেছেন, ‘হটলাইন ই-মেইল হেড কোয়ার্টার থেকে মনিটর করা হবে। কোনো জঙ্গি যোগাযোগ করলে সে যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে ব্যবস্থা করা হবে।’

ইতোমধ্যে র‌্যাবের আহ্বানে সাড়া দিয়ে পলাতক থাকা অনেক জঙ্গি আত্মসমর্পণ করেছে। সর্বশেষ র‌্যাব সদর দপ্তরে ৯ নারী ও পুরুষ জঙ্গি আত্মসমর্পণ করে।
র‌্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, হটলাইন ই-মেইলে যারা যোগাযোগ করবে, বিশেষ করে যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ নেই, তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আইনি ও আর্থিক সহায়তাসহ প্রয়োজনীয় সবকিছু করা হবে। তবে যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ আছে, তাদের আইনের হাতে সোপর্দ করা হবে। তাদের কীভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে আইনি পরামর্শ দেওয়া হবে। একপর্যায়ে তারাও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর