শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভারত থেকে করোনার ভ্যাকসিন আসছে বুধবার

রিপোর্টারের নাম / ২৫০ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১

ভারতের সেরাম ইনস্টিটিউটের দেয়া অক্সফোর্ডের ২০ লাখ ডোজ করোনার (কোভিড-১৯) ভ্যাকসিন বুধবার (২০ জানুয়ারি) দেশে আসছে। এদিন এই ভ্যাকসিনের চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

স্বাস্থ্য অধিদফতরের ডিজি ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এদিকে ভ্যাকসিন ব্যবহারের অনুমতি চেয়ে এরই মধ্যে ওষুধ প্রশাসনের কাছে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে এদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ভারতের সেরামের টিকা আগামী ২৫ থেকে ২৬ জানুয়ারির মধ্যে দেশে  আসবে।

তিনি আরো বলেন, যারা টিকা নিয়ে কাজ করছে, সবার সঙ্গে কথা বলে এটা নিয়ে আসা হচ্ছে। আশা করি আমরা সবাইকে টিকা দিতে পারবো।

 

তিনি বলেন, সেরামের পাশাপাশি ভারত সরকার বাংলাদেশকে উপহার হিসেবে কিছু টিকা দেবে। এমনও হতে পারে সেরামের প্রথম ডোজ আসার আগেও উপহারের টিকা আসতে পারে। তবে শিগগিরই আসবে। এটি যেহেতু রাষ্ট্রীয় বিষয়, তাই এখনই তারিখটা বলছি না।

মন্ত্রী বলেন, নীতিমালা মেনে প্রাইভেট সেক্টরে যেকোনো প্রতিষ্ঠান চাইলেই ভ্যাকসিন আনতে পারবে। তবে দামের বিষয়ে সরকারের নিয়ন্ত্রণ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর