বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে হত্যা মামলার আসামী ৭ বছর পরে গ্রেফতার

রিপোর্টারের নাম / ২১৩ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১

শামীম আহমেদ ॥ বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডের শেরে বাংলা সড়কের মা মঞ্জিলের বাসিন্দা ও ছোট ভাইয়ের স্ত্রী বিলকিস বেগমকে কুপিয়ে হত্যার কর দীর্ঘ ৭টি বছর বরিশালের বাহিরের বিভিন্নস্থানে ছদ্ম নাম ব্যবহার পালিয়ে রক্ষা পেলনা আসামী আলম শরীফ অবশেষে এয়ারপোর্ট থানা (বিএমপি) একদল পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

 

আজ সোমবার (১৮ই) জানুয়ারী ভোর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বিলাশবহুল লঞ্চ এমভি ফারহান লঞ্চ থেকে গ্রেফতার করেন এয়ারপোর্ট থানার এ.এস আই আঃ রাজ্জাক, এ.এসআই কামাল হোসেন ও এ.এসআই মাহমুদ।

 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায় ২০১৩ সালের ১৪ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বিলকিস বেগমের ভাসুর মোঃ আলম শরীফ বিলকিস বেগমের ব্যাংকের চেক চুরি করে সেখানে ১লক্ষ টাকা লিখে এনে বিলকিসকে স্বাক্ষর করতে বলে আলম শরীফ।

 

এক প্রর্যায়ে ভাসুর আলম শরীফ ও ছোট ভাই ছালাম শরীফ বাদশার স্ত্রী বিলকিসের সাথে কতা কাটাকাটির এক প্রর্যায়ে ভাতিজা ইমন শরীফ (১৪) এর সামনে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার উদ্দেশ্যে বিভিন্নস্থানে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

 

পরবর্তীতে বিলকিস বেগমকে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইতে ৫১ দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে বিলকিস বেগম।

 

এঘটনায় বিলকিসের পিতা মোফিজ উদ্দিন বাদী হয়ে এক মাত্র আলম শরীফকে আসামী করে (বিএমপি) এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।

 

আলম শরীফ সেই থেকে দেশের বিভিন্নস্থানে নিজের নাম পরিচয় ও ভোটার আইডি কার্ড পরিবর্তন করে পলিয়ে জীবন যাপন করছিলেন।

 

এদিকের সেদিনের প্রত্যক্ষদর্শী ছেলে ইমন শরীফ বলেন তার মা হত্যা হওয়ার মামলা তুলে নিতে আসামীর পক্ষ থেকে তাদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে।

 

সোমবার দুপুরে আলম শরীফকে আদালতে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে এয়ারপোর্ট থানা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর