বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে যুবদল নেতা পারভেজ আকন বিপ্লব’র স্মরণ সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ২৪০ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১

বরিশালে সদ্য প্রয়াত জাতীয়তাবাদী যুবদলের বরিশাল দক্ষিণ জেলা’র সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব এর স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হল চত্ত্বরে বিএনপি কার্যালয়ের সামনে এই স্মরণ সভার আয়োজন করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সহ-সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, দপ্তর সম্পাদক দুলাল হোসেন।

অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- বিএনপি’র নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, সাবেক সংসদ সদস্য জহির উদ্দীন স্বপন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান, বরিশাল জেলা (দক্ষিণ) এর সভাপতি এবায়দুল হক চাঁন, সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন প্রমুখ।

এসময় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ সদ্য প্রয়াত যুবদল নেতা পারভেজ আকন বিপ্লব এর বর্ণাঢ্য জীবনি স্মৃতিচারণ করে আলোচনা করেন এবং রুহের মাগফেরাত কামনা করেন। পরে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে স্মরণ সভার সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর