বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সাংবাদিক খান রুবেলের জন্মদিন উদযাপন

রিপোর্টারের নাম / ১৭৬ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১

দেশের সর্বাধিক প্রচারিত আঞ্চলিক দৈনিক আজকের বার্তা’র বার্তা সম্পাদক ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল এর জন্মদিন উদযাপিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় বরিশাল নগরীর কাকলীর মোড়ে আজকের বার্তা কার্যালয়ে স্বল্প পরিসরে আজকের বার্তা পরিবারের উদ্যোগে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এসময় আজকের বার্তা’র সাংবাদিক, কর্মকর্তাসহ অন্যান্য সহকর্মীরা কেক কেটে এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে খান রুবেল এর জন্মদিন উদযাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন আজকের বার্তার সিনিয়র ব্যবস্থাপনা সম্পাদক শিবু লাল আইচ, ব্যবস্থাপনা সম্পাদক ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার মো. জিয়াউদ্দিন বাবু, স্টাফ রিপোর্টার শফিক মুন্সি, বিজ্ঞাপন ব্যবস্থাপক মামুন তালুকদার, ফটো সাংবাদিক পরিষদের সভাপতি কামরুজ্জামান জুয়েল রানা, স্টাফ রিপোর্টার এম বাপ্পি, কম্পিউটার ইনচার্জ মো: ফিরোজ গাজী, কম্পিউটার অপারেটর কামরুজ্জামান পিন্টু, জুনাঈদ খন্দকার, তানিম হাসান ইমন ও অফিস সহকারী ইউসুফ হাওলাদার।

সাংবাদিক খান রুবেল বরিশাল নগরীর বান্দ রোড’র দক্ষিণ আলেকান্দা এলাকার বাসিন্দা। এক যুগেরও বেশি সময় ধরে বরিশালের স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। ঢাকা থেকে প্রকাশিত দেশের অন্যতম সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল পত্রিকার বরিশাল প্রতিনিধি হিসেবেও কাজ করছেন খান রুবেল।

এছাড়াও পাঠক প্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিএসএল নিউজ এর প্রকাশনা করছেন তিনি। ইতিপূর্বে দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল দৈনিক শিক্ষা, জাতীয় দৈনিক জাগরণ, আজকালের খবরসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন খান রুবেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর