বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে কোস্টগার্ডের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম / ২৪৯ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১

বাংলাদেশ কোস্ট গার্ড পৃথক অভিযান পরিচালনা করে ফেন্সিডিল, বিয়ার ও গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

গত ১৫ জানুয়ারি রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশান বরিশাল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার সদর থানার কালাবদর নদীর লাহার হাট হোগলা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এম এল সোহাগী লঞ্চ তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল বিয়ার জব্দ করা হয়।

উক্ত অভিযানে মাদকের প্রকৃত মালিক না পাওয়া যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত মাদকদ্রব্য বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর নিকট হস্তান্তর করা হয়।

অপরদিকে, বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মংলা কর্তৃক খুলনা জেলার দাকোপ থানাধীন বুড়িরডাবর এলাকা এবং বাগেরহাট জেলার মোংলা থানার অধিনস্থ বাজুয়া গরুরহাট এলাকায় পৃথক দুটি অভিযানের মাধ্যমে ০৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন – সুদেব প্রামান্য (বয়সঃ৩৩, খুলনা জেলার দাকোপ থানার বাজুয়া গ্রামের, কৃশ প্রামান্য এর ছেলে) এবং সোহেল হালদার (বয়সঃ২১, খুলনা জেলার দাকোপ থানার হরিনটানা গ্রামের, জালাল হালদারের ছেলে)।

জানা যায় যে তারা প্রত্যেকেই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং নিজেরাও মাদক সেবন করে আসছিল। পরবর্তীতে জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক ব্যবসায়ীদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর