শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

৩০ নারীকে পুতুল তৈরী ও বাটিক প্রশিক্ষণ দিল প্রিজম

রিপোর্টারের নাম / ২৭২ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১

রাঙ্গামাটি ও চাঁপাইনবাবগঞ্জে বাটিক ও পুতুল তৈরী বিষয়ক ৫ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। কর্মশালা দুটি যৌথভাবে আয়োজন করে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প, ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়েব এবং হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতি। এতে বিনামূল্যে ৩০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে স্কিটিতে ওই কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। চার ব্যাচের এ কর্মশালার শেষ ব্যাচে বিসিকের ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। মোট ৮০ জন কর্মকর্তাকে এ লিডারশীপ ডেভলপমেন্ট প্রশিক্ষণ প্রদান করল প্রিজম প্রকল্প এবং বিসিক।

রাঙ্গামাটির সদর উপজেলার সাপছড়িতে পুতুল তৈরী প্রশিক্ষণে ১৫ জন নারী অংশ গ্রহণ করেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের ফুড অফিস মোড়ে আদিবা বুটিক হাউজে বাটিক ডিজাইন কোর্সে ১৫ নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হয়।

এদিকে ঢাকায় বিসিক কর্মকর্তাদের ‘লিডারশীপ ডেভলপমেন্ট’ শীর্ষক এক প্রশিক্ষণ শেষ হয়েছে। উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিন দিনব্যাপী এ আবাসিক প্রশিক্ষণের যৌথ আয়োজক বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর