বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ২শ ৪০ বছরের ঐতিহ্যবাহী মারবেল মেলা বন্ধ!

রিপোর্টারের নাম / ১৯৮ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১

শামীম আহমেদ ॥ পৌষ সংক্রান্তিতে গোসাই নবান্ন উৎসব উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহারে ঐতিহ্যবাহী ২শ ৪০বছরের পুরোনো ঐতিহ্যবাহী মারবেল মেলা এবছর বন্ধ!

 

পঞ্জিকা মতে, প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন গোসাই নবান্ন মহাউৎসবকে সামনে রেখে এই মারবেল খেলার মেলা অনুষ্ঠিত হয়ে আসলেও এবছর করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে গণসমাগম বন্ধের জন্য বৃহস্পতিবার অনুষ্টিত মারবেল খেলা বন্ধ ঘোষণা করেছেন আয়োজকরা।

তবে মেলা বন্ধ হলেও প্রতি বছরের মতো এবছরও সোনাই চাঁদের প্রতিষ্ঠিত মন্দিরে বৈষ্ণব সেবা, হরিনাম সংকীর্ত্তন শেষে গোসাই নবান্ন উৎসব পালিত হচ্ছে। এবছর ছিল মেলার ১৪১তম বছর।

 

অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (নিওনেটোলজি) শিশু বিশেষজ্ঞ ডা. বিধান চন্দ্র (বিসি) বিশ্বাস ও মেলার উপদেষ্টা উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় জানান, পৌষ সংক্রান্তিতে গোসাই নবান্ন ও মেলার আয়োজন করা হলেও এবছর করোনা মোকাবেলার কারণে গণমানুষের ভীড় এড়াতে বৃহস্পতিবারের মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

তবে অন্যান্য ধর্মিয় আচার-অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে প্রতিপালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর