সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পানি সম্পদ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

রিপোর্টারের নাম / ২৫২ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পানি সম্পদ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
আজ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।

বেলা ১১ টায় তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পন করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রতিমন্ত্রী ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও ১৯৭৫-এর ১৫ আগষ্ট নিহত জাতির জনকের পরিবারের সদ্যস্যদের রূহের মাগফিরাত কামনা করেন।

পরে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সমাধি সৌধ কমপ্লেক্সের পাশে টুঙ্গিপাড়া খাল পরিদর্শন ও হেলিপ্যাড এলাকায় হেলিপ্যাড সম্প্রসারন, সৌন্দর্য্য বর্ধন ও ওয়াকওয়ে নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন এবং দ্রুত কাজ শেষ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন ।

এসময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ওয়াহেদ উদ্দিন চৌধূরী, প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, তত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শহিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ওসমান গনি, ব্যবস্থাপনা কমিটির সম্মানিত চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু,পাউবো গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ ফাইজুর রহমান, টুঙিগপাড়া পৌরসভা মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, উপেজলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ বাবুল শেক, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর