বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে কোস্টগার্ডের অভিযানে মদ ও জাটকা আটক

রিপোর্টারের নাম / ১৬৯ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১

বরিশালে কোস্টগার্ডের অভিযানে মাদকদ্রব্যসহ বিপুল পরিমান জাটকা আটক করা হয়েছে।

আজ ভোর ৬ টার সময় কোস্টগার্ডের ২টি টিম (স্টেশান বরিশাল ও বিসিজিএস বগুড়ার সমন্বয়ে) চরহোগলা সংলগ্ন করই নদীতে এ অভিযান চালানো হয়।

বরিশাল কোস্টগার্ডের এফায়েজ ( গোয়েন্দা) মোঃ আবু তালহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বরিশাল কোস্টগার্ডের স্টেশান বরিশাল ও বিসিজিএস বগুড়ার সমন্বয়ে যৌথটিম চরহোগলা সংলগ্ন করই নদীতে অভিযান চালায়।

এ সময় ১শ’ ১০ মন জাটকা ইলিশসহ একটি স্টিল বডি ট্রলার আটক করা হয়। তিনি আরো জানায়, একই টিম সকাল সাড়ে ৬টার সময় করই নদীতে সুপার সনিক নামের একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদ, ৫শ’ গ্রাম গাঁজা ও ৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।

পরবর্তীতে সকাল ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান এবং বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ও সিসিএমসি’র স্টেশন অফিসারের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত জাটকা বরিশালের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

এবং অপর অভিযানে জব্দকৃত মদ, গাঁজা ও ইয়াবা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর