বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

নলছিটিতে কাউন্সিলর প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ

রিপোর্টারের নাম / ২০৯ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১

ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের (লাভলু) প্রচার মাইক ভাঙচুর ও প্রচার কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার বিকেলে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আরিফুর রহমানের কাছে তিনি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, কাউন্সিলর প্রার্থী লাভলুর পক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অনুরাগ প্রাইমারি বিদ্যালয় সংলগ্ন এলাকায় উট পাখি প্রতীকের প্রচারণা চলছিল। ওই সময় একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. ফারুক হোসেনের লোকজন প্রচার গাড়ি ও মাইক ভাঙচুর করে। প্রচার গাড়িতে থাকা লাভলুর কর্মীরা এতে বাঁধা দিলে তাদেরকেও মারধর করা হয়। এরআগে ওই প্রার্থীর লোকজন বিভিন্ন জায়গায় সাঁটানো লাভলুর উট পাখি প্রতীকের পোস্টার ছিড়ে তা পুড়িয়ে ফেলেন।

অভিযোগের বিষয়ে কাউন্সিলর প্রার্থী মো. ফারুক হোসেন বলেন, ‘আমার পক্ষে গণজাগরণ দেখে ওই কাউন্সিলর প্রার্থী মিথ্যা অভিযোগ করছেন।’

সহকারী রিটার্নিং অফিসার মো. আরিফুর রহমান বলেন, অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর