বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে পা ভেঙ্গে দিলো দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম / ২২১ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১

বরিশাল নগরীর কলেজ এভিনিউ এলাকায় বিকাশ ও ফ্লাক্সিলোড ব্যবসায়ীকে হত্যার চেষ্টায় কুপিয়ে ও পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা এসময় দোকানে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

 

গত মঙ্গলবার ১২ জানুয়ারি দুপুর সোয়া একটায় কলেজ এভিনিউ তার প্রতিষ্ঠিত নুসরা টেলিকমের সামনে এ ঘটনা ঘটে।

 

আহত ব্যবসায়ী কাজল তালুকদার ওই এলাকার মৃত মতিউর রহমান তালুকদারের ছেলে এবং একজন ব্যবসায়ী।

 

বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

হামলায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কাজলের মাথার পিছনের অংশে কুপিয়ে রক্তাক্ত করে এবং ডান পায়ে লোহার রড দিয়ে আঘাত করে ভেঙ্গে দেয়।

 

আহতের ভাই মাসুদ জানান,গত মঙ্গলবার সকাল ১১ টার দিকে নুসরা টেলিকমের সামনে এক তরকারি ব্যবসায়ীর উপরে তুচ্ছ বিষয় নিয়ে একদল সন্ত্রাসী হাতাহাতি হয় এক পর্যায়ে ব্যবসায়ীকে চড় থাপ্পড় মারা হয়।

 

এসময় উপস্থিত মাসুদ সামনে পড়লে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করে। সেখানেও সন্ত্রাসীরা মাসুদের উপর চড়াও হয়ে হামলা চালিয়ে পালিয়েছে।

 

হামলার জের ধরে ঠিক দুপুর সোয়া একটায় ফের সন্ত্রাসীরা অতর্কিতভাবে মাসুদের ভাই কাজলকে তার টেলিকম দোকান থেকে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার চেষ্টায় মাথার পিছনের অংশে কুপিয়ে আহত করে। পাশাপাশি তার ডান পায়ে লোহার রড দিয়ে আঘাত করে পা ভেঙে দেয়।

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। পরে কাজলের পা ভেঙ্গে গেলে তাৎক্ষণিক হাসপাতালের অর্থোপেডিক বিভাগে প্রেরন করা হয়।

 

তবে অবস্থার অবনতি হলে যেকোনো সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা যেতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর