বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ভূমিহীন ও গৃহহীন দের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার

রিপোর্টারের নাম / ২২৬ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১

মোঃ শাহাজাদা হিরা
মুজিব বর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় “আশ্রয়নের অধিকার- শেখ হাসিনার উপহার” হিসেবে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার গৃহনির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন বরিশাল জেলার নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। আজ ১২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে গৌরনদী উপজেলার চাদঁসী ইউনিয়ন মুজিব বর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহনির্মাণ কাজের পরিদর্শণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গৌরনদী বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভূমি কর্মকর্তা আরিফুর রহমান প্রিন্স, গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আহসান হাবিবসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের শেরালে মুজিব বর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহনির্মাণ কাজের পরিদর্শণে যান জেলা প্রশাসক বরিশাল সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আগৈলঝাড়া মোঃ আবুল হাশেম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আগৈলঝাড়া আবদুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান আগৈলঝাড়া উপজেলা মোঃ রফিকুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মোশারফ হোসাইনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুজিব বর্ষ উপলক্ষে বরিশাল জেলায় ১৫৫৬ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের থাকার জন্য ঘর নির্মাণ করা হবে। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, বরিশাল জেলার গৃহ নির্মাণ কাজ এগিয়ে চলছে শেষে হলেই আনুষ্ঠানিক ভাবে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে “আশ্রয়নের অধিকার- শেখ হাসিনার উপহার” হিসেবে ডিজিটাল বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর