সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বুধবার

রিপোর্টারের নাম / ২৪২ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা বুধবার বিকাল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ৫৬ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ১৯ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি।

 

৫৬ পৌরসভার মধ্যে ৩১টি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ২৫টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বর্তমানে দেশে ৩২৯টি পৌরসভা রয়েছে। এ পর্যন্ত চার ধাপে ২০৬টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর