বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ৩ লাখ টাকার জাল নোট সহ আটক-২

রিপোর্টারের নাম / ১৯৯ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১

বরিশালে ৩ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। রবিবার দুপুরে নগরীর পূর্ব কাউনিয়া মহাশ্মশান এলাকা থেকে তাদের আটক করা হয়। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন।

 

ওসি আজিমুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বিপুল পরিমান জালনোটসহ একটি চক্র কাউনিয়া মহাশ্মশান এলাকায় অবস্থান করছে।

 

এমন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার (এসি) মাসুদ রানার নেতৃত্বে তিনিসহ থানার ওসি (তদন্ত) ছগির আহম্মেদ, ওসি (অপারেশন) লোকমান হোসেন, এসআই মেহেদি, এসআই জসিম, এএসআই সাইফুল-১, এএসআই জিয়া ও এএসআই জসিম ওই এলাকায় অভিযান চালান।

 

এ সময় পটুয়াখালী জেলার বাউফল থানার মোতালেব মোল্লার ছেলে হাবিবুর রহমান ও কোটালীপাড়া থানার সুরঞ্জিত বিশ্বাস এর ছেলে শুকান্ত বিশ্বাসকে আটক করেন তারা।

 

পরে তাদের কাছ থেকে ১ হাজার টাকার দুইটি এবং ৫শত টাকার দুইটি বান্ডেলসহ মোট ৩ লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, হাবিবুর রহমান জালনোট বিক্রির জন্য বাউফল থেকে বরিশালে আসলে শুকান্ত বিশ্বাস তা ক্রয় করতে আসেন।

 

আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি আজিমুল করিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর