বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

রিপোর্টারের নাম / ২৬৫ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
????????????????????????????????????

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এর অংশ হিসেবে ডিজিটাল ম্যারাথনের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার (১০ জানুয়ারি) বিকেল ৩ টায় বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে এর উদ্বোধন করেন ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এনডিসি পিএসসি।

 

২৮ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ও ৬৬ ইস্ট বেঙ্গলের পরিচালনায় সেনানিবাসের মাল্টিপারপাস হল চত্বর থেকে শুরু হয়ে ম্যারাথনটি একই জায়গায় শেষ হয়। ডিজিটাল ম্যারাথনের উদ্বোধনী দিনে ৫ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত হয়।

 

এসময় ৭ পদাতিক ডিভিশনের কর্মকর্তাসহ ৫ শতাধিক সেনাসদস্য এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল বাতেন খান, ব্রিগেডিয়ার জেনারেল জিএম শরিফুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল কাজী আনিসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ৭ মার্চ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর