বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ট্রাম্প ইস্যুতে পশ্চিমা দূতাবাসগুলোকে কড়া বার্তা জয়ের

রিপোর্টারের নাম / ১৯০ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১

ভবিষ্যতে বাংলাদেশের বাকস্বাধীনতা নিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দূতাবাসগুলোর কাছ থেকে ভণ্ডামিপূর্ণ বক্তব্য দেখতে চান না বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মিথ্যাচার ও বিপজ্জনক পোস্টে বিভ্রান্ত ছড়ানোর অভিযোগে ট্রাম্পের টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বাতিলের ইস্যুতে এমন কথা বলেন। 

তিনি আরো বলেন, আমি চাই ঢাকায় অবস্থিত মার্কিনসহ পশ্চিমা দূতাবাসগুলো আমার এই মেসেজ আমলে নেবে। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধে প্রতিষ্ঠানগুলোর পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের বাকস্বাধীনতার ক্ষেত্রে সীমাবদ্ধতা বলেও উল্লেখ করেন জয়।

নিজের ফেসবুক ভেরিফায়েড অ্যাকউন্টে শনিবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে জানান, ‘যারা আমাদের ডিজিটাল সুরক্ষা আইন সম্পর্কে অভিযোগ করে আসছে, বিষয়টি তাদেরও খেয়াল করা উচিত। যুক্তরাষ্ট্রের সরকার প্রাইভেট কোম্পানিকে আদেশ জারির ক্ষমতা দেয়। বাংলাদেশে আমরা মনে করি এই সিদ্ধান্ত হওয়া উচিত আদালতের, প্রাইভেট কোম্পানির নয়।’

তিনি আরো বলেন, ‘প্রত্যেকেরই স্বাধীন মতপ্রকাশের অধিকার আছে। কিন্তু সেই স্বাধীনতা তখনই শেষ হয়ে যায়, যখন মিথ্যা প্রচার করে অন্যদের কষ্ট দেয়। কাউকে কষ্ট দেওয়ার অধিকার কারো নেই।’

গত বুধবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সমর্থকদের হামলার জেরে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটার, ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয়। এর একদিন পর টুইটার অ্যাকাউন্ট পুনরায় চালু হলেও অ্যাকাউন্টটি পুরোপুরি বাতিল করা হয়।

বাংলাদেশের নতুন আইন অনুযায়ী ডিজিটাল মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত কোনো তথ্য-উপাত্ত দেশের সংহতি, অর্থনৈতিক কর্মকাণ্ড, নিরাপত্তা, প্রতিরক্ষা, ধর্মীয় মূল্যবোধ বা জনশৃঙ্খলা ক্ষুণ্ণ করলে বা জাতিগত বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী তা ব্লক বা অপসারণের জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে অনুরোধ করতে পারবে। এর পরই অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর