রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

উজিরপুরের সাতলায় শেখ রাসেল জাতীয় শিশু কিশের পরিষদের কমিটি গঠন

রিপোর্টারের নাম / ২০৭ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১

বরিশালের উজিরপুরের সাতলায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ২৮ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। ৮ জানুয়ারী শুক্রবার বিকেলে সাতলা-রাজাপুর বাজারে এ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ খলিলুর রহমানকে সভাপতি, মোঃ মাসুম হাওলাদারকে সাধারণ সম্পাদক, মোঃ লিটন বালী সাংগঠনিক সম্পাদক করে ২৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উজিরপুর উপজেলা কমিটির সভাপতি মোঃ কামরুল হাসান নাসিম, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোঃ দেলোয়ার বিশ্বাস, দপ্তর সম্পাদক মোঃ নিজামুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সায়েম হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, কার্যনির্বাহী সদস্য মোঃ মাহাবুব বেপারী, মোঃ মহসিন রেজা, দুলাল খান, আঃ রহমান আকন, ইসমাইল বেপারী, সুরেন্দ্র নাথ মন্ডল, শাহিন হাওলাদার, হাবিবুর রহমান বিশ্বাস, আমিনুল ইসলাম আহম্মদ, ইকবাল বক্তিয়ার প্রমূখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতলা ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জোহন বাড়ৈ বিষু, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর শেখ, আওয়ামীলীগ নেতা রুহুল আমিনসহ অনেকে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত দেশব্যাপী শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের দিন দিন বিস্তার লাভ করছে। এই সংগঠনটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হলেও সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর