মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পিরোজপুরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ২৭৪ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১

আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনসাধারণের অংশগ্রহনে পিরোজপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে পিরোজপুর সদর থানার আয়োজনে থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ নূরুল ইসলাম বাদল, শিক্ষক, সাংবাদিক এবং ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।

ওপেন হাউসে ডে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা সদর উপজেলা এবং পিরোজপুর শহরে আইনশৃঙ্খলার সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সমস্যাগুলো দ্রুত সমাধানের কথা জানান পুলিশ সুপার। এছাড়া ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন অবনতি না হয় এজন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের প্রতি আহবান জানান পুলিশ সুপার। আর নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর