বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ দোকান-বসতঘর পুড়ে ছাই

রিপোর্টারের নাম / ২১২ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১

শামীম আহমেদ :: বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডের ধান গবেষনা সংলগ্ন জিয়া নগর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে ৩টি দোকান ও ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঐ এলাকার বাসিন্দা আল-আমিনের বাড়িতে বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আল-আমিনের ভাড়াটিয়া আবুল কালামের স্ত্রী দুপুরের রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির সবগুলো ঘরে। এতে মোট বসতঘর ও দোকানসহ মোট ৬টি ঘরের যাবতীয় মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের ৫ ইউনিট। প্রায় আধা ঘন্টা সময় লাগে আগুন নিয়ন্ত্রনে আনতে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন আল-আমিনের ভাড়াটিয়া লতিফসহ ৩টি ঘর ও সামনে বাড়ির সামনের সেলুন, হোটেল ও টেইলার্সের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানায় বাড়ির মালিক।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো: সজিব। তিনি জানান, আল-আমিনের বাড়ির দোকানসহ ৬ ঘরে আগুন ধরে যায়। এতে ঘরগুলোর যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে সবাই ঘর থেকে বেরিয়ে আসায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আগুনের সূত্রপাতের বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমাদের তদন্ত চলছে। তবে এখন কিছুই বলা যাবেনা। প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

বাড়ির মালিক আল-আমিন বলেন, ভাড়াটিয়া আবুলের ঘরের গ্যাস সিলিন্ডারের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর