রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভুল শুধরে নিল আইসিসি, বাংলাদেশ ৯ নম্বরেই

রিপোর্টারের নাম / ৩০২ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১

নিয়ম তৈরি করে আইসিসি, আবার সেই নিয়ম প্রয়োগে ভুলও করে তারা। অবশেষে সেই ভুল ধরতে পেরেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। যে কারণে, সঙ্গে সঙ্গে ভুলটা শুধরেও নিয়েছে তারা। টেস্ট র‌্যাংকিংয়ে ৯ নম্বর স্থানই বহাল রইলো বাংলাদেশের।

একদিন আগে প্রকাশিত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে দেখা যাচ্ছিল, বাংলাদেশকে ১০ নম্বরে ঠেলে দিয়ে ৯ নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। যদিও এখানে একটা বড় ভুল করে বসেছিল আইসিসির সংশ্লিষ্ট বিভাগ।

কারণ, বার্ষিক র‌্যাংকিং হালনাগাদ করার সময়ই তারা জানিয়েছিল, র‌্যাংকিংয়ে আসার মত টেস্ট আফগানিস্তান খেলেনি। তাহলে কিভাবে ৬ জানুয়ারি প্রকাশিত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে তারা ঠাঁই পেয়ে গেলো? আবার গত বছর থেকে শুরু করে চলতি বছর- মাঝের এই এক বছরে হালনাগাদের যে সময়টা ধরা হয়েছে- তাতে বাংলাদেশ-আফগানিস্তান কোনো টেস্টই খেলেনি। তাহলে কিভাবে আফগানরা র‌্যাংকিংয়ে প্রবেশ করে?

বিষয়টা শেষ পর্যন্ত নজরে এসেছে আইসিসির এবং তারা নিজেদের ভুল শুধরে নিয়েছে। আই র‌্যাংকিংয়ে আফগানিস্তানকে ঠাঁই’ই দেয়া হয়নি। তাদেরকে বাদ দিয়েই আজ আবার আপডেট প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে বাংলাদেশ ৯ নম্বরেই রয়েছে র‌্যাংকিংয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর