রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

৯৯৯-এ ফোন, পুলিশ গিয়ে পেল লাশ

রিপোর্টারের নাম / ৩৩৩ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৪ জুন, ২০১৯

ন্যাশনাল ইমারজেন্সি সার্ভিস ৯৯৯-এ ফোন পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী ধনুহাজী রোড এলাকা থেকে দুইদিন বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকেলে ওই নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে জানায় এক পথচারী।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্র্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, রোববার বিকেলে পাইনাদী ধনুহাজী রোড এলাকার স্বরূপকাঠী নার্সারির পাশে বাজারের একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে সেটি খুলে এক নবজাতকের লাশ দেখতে পান তারা।

এরপর ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান এক পথচারী। সিদ্ধিরগঞ্জ থানায় জানালে আমরা গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশ দেখে মনে হচ্ছে নবজাতকের বয়স দুইদিন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর