শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

রেললাইনের পাশে দাঁড়িয়ে চা পান, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম / ২৩২ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১

রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে মাহমুদুল হাসান (৩১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রেললাইনের পাশে দাঁড়িয়ে চা পানের সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মগবাজার ওয়্যারলেস রেলগেট ক্রসিং এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে চা পানের সময় অসাবধানতায় ট্রেনে ধাক্কা লেগে রেললাইনে পড়ে যান মাহমুদুল। এরপর ওই ট্রেনের নিচেই কাটা পড়েন তিনি।

নিহতের বন্ধু ওসমান গনির বরাত দিয়ে এসআই সেকেন্দার আরও জানান, নিহত মাহমুদুল হাসান ৭ দিন আগে সরকারি চাকরি পেয়েছিলেন। তিনি রাজধানীর মিরপুরে বোনের বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলায়।

আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হবে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর