শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

আগামী ৩ দিনেও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই

রিপোর্টারের নাম / ১৮৩ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১

জানুয়ারি শুরুর পর থেকে তাপমাত্রা বেড়ে গেছে। সর্বোচ্চ তাপমাত্রা চলে গেছে ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ডে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে জানুয়ারি মাস শুরুর পর থেকে শৈত্যপ্রবাহেরও দেখা নেই। আগামী তিন দিনেও আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তারা বলছে, আজ সারাদেশে রাতের এবং শুক্রবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তার পরের দুই দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তার পরের পাঁচদিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর