বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে বাজার তদারকিঃ আগৈলঝাড়া উপজেলায় ০২ টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

রিপোর্টারের নাম / ৩১০ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১

আগৈলঝাড়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত  এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আবুল হাসেম ।

০৫ই জানুয়ারী বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা স্যারের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, বরিশাল স্যারের সার্বিক নির্দেশনায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে আগৈলঝাড়া সদর ও গৈলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা এবং খাদ্য পণ্যে ক্ষতিকারক উপাদান ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ০২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০,৫০০/-জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।অভিযান চলাকালে চাল,ডাল, আলু,পিঁয়াজ,রসুন,তেল,চিনি, আদাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য তদারকি করা হয়।উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়।

সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার এবং আগৈলঝাড়া থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর