বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে সমাজসেবা দিবস পালিত

রিপোর্টারের নাম / ২২৫ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১

বরিশালে আলোচনা সভা এবং সেবা গ্রহীতাদের মাঝে নানা উপকরণ বিতরণের মধ্য দিয়ে ৬৬তম জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

 

‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে’ স্লোগানে শনিবার (২ জানুয়ারি) বেলা ১২টায় নগরীর কালীবাড়ি রোডের জেলা সমাজসেবা কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।

 

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার মুখার্জী।

জেলা সমাজসেবা বিভাগের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম, জাবির আহমেদ, বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির এবং আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।

 

সভায় জেলা, উপজেলা, মহানগর ও মেডিকেল সমাজসেবা অফিসার, এনজিও কর্মী এবং বিভিন্ন সেবাগ্রহীতারা অংশগ্রহণ করেন।

 

সভায় মোট ৩০ জন সেবাগ্রহীতাকে বিভিন্ন ভাতার নতুন বই, উপকরণ এবং চেক বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর