বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে বেদে পল্লীর শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রিপোর্টারের নাম / ৪৮৯ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
??????

পিছিয়ে পরা শিশুদের জন্য “ এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলা সামাজিক সংগঠন এসএনডিসি”র আয়োজনে ২০ জন শিশুকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

 

আজ বিকেলে বরিশালের রামপট্টি বেদে পল্লীর শিশুদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করে এসএনডিসি’র স্বেচ্ছাসেবীরা। বই বিতরণের পাশাপাশি শিশুদের পড়াশোনায় কিভাবে মনোযোগী করা যায় সে বিষয়ে তাদের অবিভাবদের সচেতন করা হয়।

 

এসময় এসএনডিসি’র ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, নতুন বছরে আমাদের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবছরই নতুন বইয়ের আনন্দে মেতে ওঠে। কিন্তু এইসকল শিশুরা ভাসমান এবং ভ্রাম্যমাণ ভাবে জীবনযাপন করার কারণে শিক্ষা প্রতিষ্ঠানেও ভর্তি হওয়ার সুযোগ পায়না।

 

যার কারণে তারা চাইলেও শিক্ষাকে গ্রহণ করতে পারেনা। আমরা চাই এই শিশুদেরকে প্রাথমিক শিক্ষা প্রদান করতে যাতে করে তারা অন্তত শিক্ষার মৌলিক বিষয় সমূহ যেন জানতে পারে এবং স্কুলমুখী হতে পারে।

 

তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই শিশুদের মাঝে প্রাথমিকভাবে শিক্ষা উপকরণ বিতরণ করেছি। তাদের পরিবার যদি চায় তাহলে আমরা এদেরকে শিক্ষা সহায়তা প্রদান করবো।

 

উল্লেখ্য ২০১৫ সাল থেকে বরিশাল সহ দেশের ৬ টি জেলায় এসএনডিসি পিছিয়ে পরা শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে ।

 

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন এসএনডিসি’র প্রতিষ্ঠাতা তানজীল ইসলাম শুভ, কেন্দ্রীয় কমিটির সদস্য বিনু, এসএনডিসি বরিশাল জেলা শাখার সহ সম্পাদক শাহরুন কবির ইভান,শামিমা সাদিয়া, আবির মুনতাহির,ইমাম হাসান, রাকিব, তনু, বিথী, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর