রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সরকারি স্কুলে ভর্তির লটারি স্থগিত

রিপোর্টারের নাম / ২৭৯ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

২০২১ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনলাইন লটারি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামীকাল ৩০ ডিসেম্বর অনলাইন লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচনের কথা ছিল।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের ( মাউশি) ওয়েবসাইটে ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ৩০ ডিসেম্বর ২০২০ অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু হাইকোর্ট বিভাগের রিট পিটিশন চলমান থাকায় আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ‘ডিজিটাল লটারি কার্যক্রম’ সাময়িকভাবে স্থগিত করা হল।

পরবর্তীতে অনলাইন লটারির তারিখ ও সময় যথারীতি জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গত ১১ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মাউশি ২০২১ শিক্ষাবর্ষে অনলাইন লটারি ভর্তির বিজ্ঞপ্তি জারি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর