বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে নানা আয়োজনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৬ তম জন্মবার্ষিকী উদযাপিত

রিপোর্টারের নাম / ২৮৯ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

২৯ ডিসেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে তিন টার দিকে বরিশালে নানা আয়োজনে পালিত হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে চারুকলা বরিশাল আয়োজনে ৪০ শিল্পীর শিল্পকর্ম নিয়ে অশ্বিনী কুমার হল চত্ত্বরে চিত্রকর্ম প্রদর্শিত হয় চিত্রকর্ম প্রদর্শনী ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

প্রদর্শনীতে গ্রাম বাংলার ঐতিহ্য নবান্ন ছাড়াও শিল্পাচার্যকে নিয়ে আকা পোট্রেট স্থান পায়। জল রং, পেন্সিল ও প্যাস্টেল মাধ্যমে ছবিগুলিতে চারুকলা বরিশালের শিক্ষার্থী ও অতিথি শিল্পীরা অংশ নেয়। প্রদর্শনীর ছবিতে তারা ফুটিয়ে তোলে গ্রাম বাংলার নবান্ন ঐতিহ্য, এ ছাড়াও শিল্পাচার্যের বিভিন্ন বয়স ও সময়ের পোট্রেট ছবি অংকন করা হয়। প্রদর্শনী শেষে লোক সঙ্গীত পরিবেশন করে আপন সঙ্গীত সংগঠন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুম ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান। অনুষ্ঠানে আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিল্পাচার্য জয়নুল আবেদিনে ছাত্র ড. কাজী মোজাম্মেল হোসেন, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক বরিশাল গৌতম বাড়ৈঐ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নজমুল হোসেন আকাশ, শিশু সংগঠক ও সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকতা পংকজ রায় চৌধুরী। অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিল্পীদের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলেদেন অতিথি বৃন্দ। এর আগে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করা হয়। পরিশেষে প্রদর্শনী পরিদর্শন করেন জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর