রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ১০ লাখ চিংড়ি রেনুপোনাসহ আটক ৫

রিপোর্টারের নাম / ৪০৩ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৪ জুন, ২০১৯

বরিশাল সদর নৌ-থানা পুলিশের অভিযানে ১০ লাখ চিংড়ি রেনুসহ ৫ জনকে আটক করা হয়েছে।

আজ (২৩ জুন) রবিবার বিকেল পৌনে ৫ টার দিকে দপদপিয়া সেতুর পূর্ব ঢাল থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচরী গ্রামের সুজন হাওলাদার (২৫), বরিশাল এয়ারপোর্ট থানার মাধবপাশা গ্রামের শামীম, খুলনার পাইপগাছা এলাকার মফিজুল ও আজাহারুল এবং ভোলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকার ইমরানকে আটক করা হয়।

বরিশাল সদর নৌ- থানার সেকেন্ড অফিসার (এসআই) রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া সেতুর পূর্ব ঢালে অভিযান পরিচালনা কালে ট্রাক বোঝাই অবৈধ রেনু পোনা আটক করা হয়। এসময় ট্রাকে থাকা ৫ জনকে আটক করে নৌ-পুলিশ।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত করমকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়েছে। সরকারী নিয়ম অনুযায়ী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম রবিন শীষ রেনুপোনা পাচারকারী ৫ সদস্যকে ১০দিন করে কারাদন্ড দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর