মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

নববধূকে নিয়ে হেলিকপ্টারে সাইমন

রিপোর্টারের নাম / ৩৩৬ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

বরের পোশাকে সাইমন সাদিক আর কনের পোশাকে পূর্ণিমা বৃষ্টি। সদ্য বিয়ে করেছেন তারা। নববধূকে নিয়ে বেড়াতে যাবেন সাইমন। এজন্য বাড়ির ছাদে চলে এলো হেলিকপ্টার। স্বামীর এমন কাণ্ড দেখে বেজায় খুশি পূর্ণিমা বৃষ্টি।

তবে এই ঘটনা বাস্তবে নয়। একটি বেসরকারি হেলিকপ্টার সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এটি। যেখানে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক সাইমন সাদিক ও মডেল-অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টিকে। এর মাধ্যমে প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন এই নায়ক।

এ প্রসঙ্গে সাইমন রাইজিংবিডিকে বলেন, ‘গত সপ্তাহে বিজ্ঞাপনটির শুটিং করলাম। এর গল্প ভাবনা বেশ ভালো লেগেছে। পরিচালনায় ছিলেন এস আরিফিন অলিভ। আর সহশিল্পী পূর্ণিমা বৃষ্টি। সবাই মিলে কাজটি বেশ উপভোগ করেছি।’

গত বছর সাইমন সাদিক ‘জান্নাত’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে—‘আনন্দ অশ্রু’, ‘কাজের ছেলে’ প্রভৃতি। বতর্মানে ‘দায়মুক্তি’ সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত আছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সুস্মি রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর