বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল শেবাচিমের দুই চিকিৎসকের পদোন্নতি

রিপোর্টারের নাম / ২৪২ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

খলিফা মাইনুল :বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুই চিকিৎসকের পদোন্নতি হয়েছে । পদোন্নতিপ্রাপ্তরা হলো, শেবাচিমের  বর্হিঃবিভাগের আবাসিক চিকিৎসক মাসরেফুল ইসলাম সৈকত ও ইনডোর বিভাগের সহকারী রেজিষ্ট্রার ডা. সুদীপ কুমার হালদার ।
গত ১৪ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ডিপিসি বোর্ডের মাধ্যমে অর্থোপেডিক সার্জারি তে কনসালটেন্ট হিসেবে পদোন্নতি পান তারা।
তাদের পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়। এই দুই চিকিৎসক সুনামের সাথে রোগীদের  দীর্ঘদিন যাবৎ চিকিৎসা দিয়ে আসছেন । উল্লেখ্য, আবাসিক চিকিৎসক মাসরেফুল ইসলাম সৈকত বাংলাদেশ মেডিকেল চিকিৎসক সংগঠনের (বিএমএ) বরিশালের সাংগঠনিক সম্পাদক হিসাব রয়েছেন। তিনি
 ২০১৩ সালের বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন মাসরেফুল ইসলাম সৈকত। পরে পঙ্গু হাসপাতাল থেকে উচ্চতর শিক্ষা অর্জন করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসক হিসেবে পদোন্নতি পান।
ডাক্তার সুদীপ হালদার -শেবাচিমের ইনডোর ডক্টরস এসোসিয়েশনের সভাপতি। তিনিও  ২০১০ সালে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার পদে যোগদান করেন। এরপর তিনি ভান্ডারিয়া, মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার পদে যোগদান করেন। যোগদানের পর ২০১৬ সালে অর্থোপেডিক্স সার্জারিতে উচ্চতর ডিগ্রি অর্জন করে। এরপর এ হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগের সরকারি রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দরিদ্র ও অসহায় রোগীদের সুচিকিৎসা দেওয়ায় প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর