বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল আদনান হোসেন অনি।

রিপোর্টারের নাম / ৩২০ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

বরিশাল নগরীর ১৭ নং ওয়ার্ডে গত (২৭ ডিসেম্বর) রবিবার সকালে এ্যাড. ইউসুফ হোসেন হুমায়ন’র অর্থায়নে মরহুমা রত্নগর্ভা শামসুন্নাহার বেগম এর স্মরণে শীতার্ত পরিবারের মাঝে দ্বিতীয়দিনের মতো কম্বল বিতরণ করা হয়।

বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য ও ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক সমাজ সেবক আদনান হোসেন অনি নেতৃত্বে এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র নিজামুল ইসলাম নিজাম, মরহুমার পুত্রবধু মরিয়ম হোসেন, ১৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মাসুদ করিম, সাধারণ সম্পাদক সাঈদ মাহামুদ, ১৬.১৭.১৮ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর গায়েত্রী সরকার পাখি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম, বরিশাল জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কমল দাস শুভ, বরিশাল চেম্বার অফ কর্মাসের সাবেক পরিচালক আক্তার হোসেন, ১৭ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামরুজ্জামান, সাধারন সম্পাদক লিটন মিনা, সাংগঠনিক সম্পাদক সোহান, মহানগর ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম, কাজী বেলায়েত হোসেন পলাশ, ১৭ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিউটি আক্তার, পারভীন, রাজিয়া প্রমূখ।

মরহুমা রত্নগর্ভা সামসুরনাহার বেগমের নাতী মোঃ আদনান হোসেন অনি বলেন, এবারের শীতে আমাদের পরিবার থেকে কম্বল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। এটা আমাদের পরিবারের প্রথম উদ্যোগ নয়। এর আগে করোনা ভাইরাসের সময় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও সংক্রমণ রোধে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছি।

শীতার্তদের শীত থেকে স্বস্তি দিতে আজ তিন শতাধিক দরিদ্র- বয়স্কদের শীতের কম্বল বিতরণ করেছি। তিনি আরও বলেন, শীতার্তদের শীত বস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। এরপরে বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর