বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

উজিরপুরে মুক্তিযোদ্ধাদের বনভোজন

রিপোর্টারের নাম / ১৮৪ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাপক আয়োজনে উজিরপুরের বামরাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের পিকনিক অনুষ্ঠিত।

৭১ এর যুদ্ধকালীন ঐতিহাসিক আটিপাড়া জয়বাংলার হাট প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে ২৬ ডিসেম্বর শনিবার আলোচনা সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সভায় ৭নং বামরাইল ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী শরীফের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা ডেপুটি কমান্ডার ইউনিট-১ বীরপ্রতীক মোঃ মহিউদ্দিন মানিক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা জেলা ডেপুটি কমান্ডার-ইউনিট-২ আ.ন.ম আঃ হাকিম ডাক্তার। বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কবির, বীর মুক্তিযোদ্ধা আঃ আউয়াল, শেখ লকিতুল্লাহ প্রমূখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ হালিম রাড়ীসহ একাধিক মুক্তিয্দ্ধোা. সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এ সময় প্রধান অতিথি ১৯৭১ এর মুক্তিযুদ্ধ নিয়ে বিশদ আলোচনা করতে গিয়ে আবেগে আপ্লত হয়ে পড়েন এবং সকল মুক্তিযোদ্ধাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার আহবান জানান। এ ছাড়াও সন্তানদের মুক্তিযুদ্ধ বিষয়ক ঘটনাবলী জানাতে হবে। তাহলেই তারা দেশপ্রেমিক হবে ও ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর