রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বড়দিনে পরিবারের সঙ্গে মেসি-রোনালদো

রিপোর্টারের নাম / ৩০৭ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

দারুণ এক রেকর্ড গড়ে বড়দিনের ছুটিতে গেছেন লিওনেল মেসি। ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে’র রেকর্ড ভেঙে ৬৪৪ গোল নিয়ে নির্দিষ্ট এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের চূড়ায় ওঠেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বড়দিন উপলক্ষ্যে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে ফিরেছেন তিনি। স্ত্রী রোকুজ্জো ও তিন সন্তানের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনই এক ছবি ভেসে বেড়াচ্ছে।

জুভেন্টাসের জার্সিতে শেষ ম্যাচে নিষ্প্রভ থাকলেও বড়দিনে খোশমেজাজে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মৌসুমে লিগে প্রথমবার হেরেছে তুরিনের বুড়িরা। তবে সেই ক্ষত ভুলে পরিবারের সঙ্গে বড়দিন উদযাপনে মেতেছেন পর্তুগিজ উইঙ্গার।

নিজের অফিসিয়ার ফেসবুক পেজে সঙ্গী জর্জিনা রদ্রিগেজ ও চার সন্তানের সঙ্গে ক্রিসমাস ট্রি’র পাশে বসা এক ছবি পোস্ট করে রোনালদো সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা!! ভালবাসা, সুস্বাস্থ্য ও সৌভাগ্য কামনা থাকল। ’

এমনিতে মাঠের বাইরে আমুদে লোক হিসেবে পরিচিত নেইমার। বড়দিনের শুভেচ্ছাও একটু ব্যতিক্রমীভাবে জানিয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, মহাকাশচারীর মতো স্পেসস্যুট পরে আছেন নেইমার। চোটের কারণে আপাতত মাঠের বাইরে থাকা ফরোয়ার্ড ক্যাপশনে লিখেছেন, ‘মেরি ক্রিসমাস সাহসীরা!’

লা লিগা ও সিরি’আ লিগের মতো ছুটি নেই ইংলিশ প্রিমিয়ার লিগে। ক্রিস্টাল প্যালেসকে ৭-০ গোলে উড়িয়ে বড়দিনের ছুটিতে গিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন লিভারপুল। তবে ২৭ ডিসেম্বর অলরেডদের আবার নেমে পড়তে হবে মাঠে।

বড়দিনে পরিবারের সঙ্গে সালাহ ও ডি মারিয়া

তার আগে পরিবারের সঙ্গে বড়দিন উদযাপনে মেতেছেন ক্রিস্টালের বিপক্ষে জোড়া গোলদাতা মোহামেদ সালাহ। বড়দিন উপলক্ষ্যে অফিসিয়াল ফেসবুক পেজে দু’টি ছবি পোস্ট করেছেন মিশরীয় ফরোয়ার্ড। এক ছবিতে দেখা যাচ্ছে স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে ক্রিসমাস ট্রি’র নিচে বসে আছেন সালাহ।

এছাড়া বড়দিন পরিবারের সঙ্গে কাটাচ্ছেন তার লিভারপুল সতীর্থ থিয়াগো আলকান্তারা। পরিবারকে সময় দিচ্ছেন জার্মান তারকা মারিও গোৎশেও। মায়ের সঙ্গে বড়দিন উদযাপনের এক ছবি পোস্ট করেছেন কিলিয়ান এমবাপ্পে। ম্যানচেস্টার সিটির সাবেক মিডফিল্ডার ইয়াইয়া তোরে সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে।

বড়দিন উপলক্ষ্যে প্রিয় কুকুরকে নিয়ে টুইটারে এক ছবি পোস্ট করেছেন চেলসি তারকা কাই হাভাৎর্জ। ক্যাপশনে লিখেছেন, ‘সবাই মেরি ক্রিসমাস। ’

ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ মিডফিল্ডার ডোনি ফন ডি বিক সময় কাটাচ্ছেন বান্ধবীর সঙ্গে। পিএসজির আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া বড়দিন উদযাপন করছেন স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর