রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বাংলাদেশে ৭৫ কোটি টাকার বিষ উদ্ধার

রিপোর্টারের নাম / ১৯৪ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকা থেকে কাঁচের জারে রক্ষিত অবস্থায় প্রায় নয় কেজি ওজনের সাপের বিষসহ কয়েকজনকে র‍্যাব আটক করেছে। যদিও একজন গবেষক সংশয় প্রকাশ করে বলেছেন যে এগুলো সাপের বিষ কিনা তা গুরুত্ব দিয়ে পরীক্ষা করা উচিত।

পুলিশের এলিট ফোর্স র‍্যাব জানিয়েছে ঢাকা থেকে উদ্ধার করা এসব সাপের বিষের আনুমানিক মূল্য পঁচাত্তর কোটি টাকা এবং তাদের ধারণা বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে এগুলো পাচারের জন্য আনা হয়ে থাকতে পারে।

“আটককৃতদের সাথে কাঁচের জারে রক্ষিত অবস্থায় আট দশমিক ৯৬ কেজি সাপের বিষ পাওয়া যায়। এছাড়া তাদের কাছ থেকে সাপের বিষ সংক্রান্ত সিডি ও সাপের বিষ নিয়ে ম্যানুয়াল বই উদ্ধার করা হয়েছে,” র‍্যাব জানিয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

র‍্যাবের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন বিবিসি বাংলাকে বলছেন তারা যখন সাপের বিষের জার উদ্ধার করেছেন তার ওপরে লেখা ছিল ”মেড ইন ফ্রান্স” ।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গ্রেফতারকৃতরা জানিয়েছে, বেশি মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করে আসছিল তারা।

“গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এছাড়াও আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে,” বলছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর