রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

অনার্স প্রথমবর্ষে ভর্তির যোগ্যতা নির্ধারণ

রিপোর্টারের নাম / ৩১০ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২২ জুন, ২০১৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজে অনার্স প্রথমবর্ষে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

শনিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮৯তম একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  এ ছাড়া সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন উপলক্ষে সব কলেজে একাধিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। এ ছাড়া উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নোমান উর রশীদসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা।

কাউন্সিলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথমবর্ষে মানবিক শাখায় ভর্তির জন্য এসএসসি ও এইচএসসিতে যথাক্রমে ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে ২ দশমিক ৫০ পয়েন্ট। আর বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখায় ভর্তির জন্য এসএসসিতে জিপিএ ৩.০০ এবং এইচএসসিতে জিপিএ ২ দশমিক ৫০ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে সকল পর্যায়ের শিক্ষক নিয়োগ দেয়া হবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে। এ ছাড়া একাডেমিক কাউন্সিলের বৈঠকে কলেজের গভর্নিং বডি গঠন ও মেয়াদ সংশোধন করা হয়। নতুন নিয়মে গভর্নিং বডিতে একজন মহিলা সদস্য নিয়োগের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর