রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের ফল প্রকাশ, পাসের হার ৭২ শতাংশ

রিপোর্টারের নাম / ২৫২ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

কওমি শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ৭২.৬৫ শতাংশ।

শনিবার (১৯ ডিসেম্বর) ফল ঘোষণা করেন আল-হাইআতুল উলয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান।

 

এবার মোট পরীক্ষার্থী ছিলেন ২২ হাজার ৩৪২ জন।  উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ২৩২ জন।  এর মধ্যে ছাত্র ১১ হাজার ৩৮০ জন এবং ছাত্রী চার হাজার ৮৫২ জন।  পাসের হার ছাত্র ৮২.১০ আর ছাত্রী ৫৭.২১ শতাংশ।  মুমতায (স্টার মার্ক) পেয়েছেন  ৯৩৩ জন ছাত্র এবং ৫৬ জন ছাত্রী। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছেন তিন হাজার ৫০০ জন ছাত্র আর ৭৭১ জন ছাত্রী। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছেন চার হাজার ৮৯১ জন ছাত্র, দুই হাজার ২৮১ জন ছাত্রী এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছেন দুই হাজার ৫৬ জন ছাত্র আর এক হাজার ৭৪৪ জন ছাত্রী।

ফল অনুমোদনের সভায় উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা মুফতি মো. ওয়াক্কাস, মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল হামীদ, মাওলানা সাজিদুর রহমান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুছলিহুদ্দীন রাজু, মাওলানা মুফতি জসীমুদ্দীন, মাওলানা মুফতি নূরুল আমীন, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়্যা, মাওলানা ছফিউল্লাহ।

এর আগে এদিন আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সভায় ১৪৪১ হিজরির চূড়ান্ত পরীক্ষার ফল অনুমোদন দেওয়া হয়। ২০১৮ সালে দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর (ইসলামিক স্টাডিজ এবং আরবি) এর সমমান দেয় সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর