শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

নিউ ইয়র্কে করোনায় একই দিনে পিতা-পুত্রের মৃত্যু

রিপোর্টারের নাম / ১৮৪ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পিতা-পুত্রের মৃত্যু ঘটেছে। স্থানীয় সময় শনিবার (১৯ ডিসেম্বর) সকালে নিউ ইয়র্কের একটি হাসপাতালে মাত্র ৩ ঘন্টার ব্যাবধানে প্রকৌশলী খাইরুজ্জামান ও তার ছেলে আবুল বাশার পান্নার মৃত্যু হয়। করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউয়ে তারা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

চট্টগ্রামের সন্দীপের হালিশহরের এ ব্লক ৮ নং লেনের বাসিন্দা প্রকৌশলী খাইরুজ্জামান ও আবুল বাশার পান্না দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন। পিতা-পুত্রের  মৃত্যুর খবরে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

করোনাভাইরাস মহামারির প্রকোপে বিশ্বের যে কোনও দেশের চেয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে। এই সপ্তাহের শুরুতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউয়ে এক মাসের ব্যবধানে এক চিকিৎসক ও প্রকৌশলীসহ অন্তত ১২ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়ে হাসপাতালে ও নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন কয়েক শতাধিক। এরা সকলেই নিউইয়র্ক, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, পেনসিলভানিয়া, নিউজার্সি, মিশিগান, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসির বাসিন্দা বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর