বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল প্রেসক্লাবের সহকারী নির্বাচন কমিশনারের পদত্যাগ

রিপোর্টারের নাম / ১৮৭ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

আদালতের নির্দেশের প্রতি সম্মান দেখিয়ে পদ থেকে অব্যাহতি নিয়েছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে নির্বাচন কমিশনার দেবাশীষ চক্রবর্ত্তী। শনিবার (১৯ ডিসেম্বর) শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল ও প্রধান নির্বাচন কমিশনার এম.এম আমজাদ হোসাইনের কাছে লিখিতভাবে অব্যাহতিপত্র প্রদান করেন।

দেবাশীষ চক্রবর্ত্তী অব্যাহতি পত্রে উল্লেখ করেছেন, বরিশালের বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ আদালতের ২০২০ সালের ৩৫৬ নং দেওয়ানী মামলায় ১৩ ডিসেম্বর প্রদত্ত স্থিতিঅবস্থার নির্দেশ যা প্রেসক্লাব কর্তৃপক্ষ ১৮ ডিসেম্বর চিঠি আকারে পান। আদালতের নির্দেশের প্রতি সম্মান দেখিয়ে এবং প্রেসক্লাবের একাধিক সদস্য, সিনিয়র আইনজীবীর মতামত গ্রহন করে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন থেকে সরে আসার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

দেবাশীষ চক্রবর্ত্তীর দেওয়া অব্যাহতিপত্র গ্রহণ করেছেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল ও প্রধান নির্বাচন কমিশনার এম.এম আমজাদ হোসাইন বলে নিশ্চিত হওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর