শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বাংলাদেশ-ভারতের কৃষিক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার সমঝোতা স্মারক নবায়ন

রিপোর্টারের নাম / ২৪২ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

বাংলাদেশ ও ভারতের মধ্যে কৃষিক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কিত স্বাক্ষরিত সমঝোতা স্মারকের নবায়ন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সমঝোতা স্মারকের নবায়নে স্বাক্ষর করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, কৃষিসচিব মো. মেসবাহুল ইসলাম, সংস্কৃতিসচিব মো. বদরুল আরেফীন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আবদুর রৌফ এ সময় উপস্থিত ছিলেন।

কৃষিক্ষেত্রে দু’দেশের সহযোগিতার বিষয়ে ২০০০ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটির মেয়াদ চলতি বছরের জানুয়ারিতে শেষ হয়। নবায়নের ফলে এই সমঝোতা স্মারকের আওতায় কৃষিক্ষেত্রে চলমান সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সামিট উপলক্ষে মোট ৭টি চুক্তি/সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরই অংশ হিসাবে কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট এই সমঝোতা স্মারকটির নবায়ন স্বাক্ষরিত হয়।

এই সমঝোতা স্মারকের আওতায় কৃষি গবেষণা, প্রাণিসম্পদ, পোল্ট্রি ও মৎস্য খাতের উন্নয়নে গবেষণা, উৎপাদন ও রোগপ্রতিরোধ, কৃষি সম্প্রসারণ, কৃষি সমবায়, পাট উৎপাদন ও চাষাবাদ, বীজ উৎপাদন ও বিতরণ, বালাইব্যবস্থাপনা, বায়োটেকনোলজি, কৃষি শিল্পে যৌথ উদ্যোগ, প্রশিক্ষণ ও তথ্য বিনিময়, যৌথ প্রকাশনাসহ বিভিন্ন বিষয়ে ভারত ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার সুযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর