রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি আইজিপির শ্রদ্ধা

রিপোর্টারের নাম / ৩১৩ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

মহান বিজয় দিবস উপলক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বুধবার সকাল ৯টায় রাজারবাগ পুলিশ স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় একটি সু‌সজ্জিত পুলিশ দল গার্ড অব আনার প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বাজানো হয়।

পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাজারবাগ পুলিশ স্মৃতি সৌধে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সভাপতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

এছাড়াও, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর