রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ বিক্রেতা গ্রেপ্তার

রিপোর্টারের নাম / ৩১৪ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২২ জুন, ২০১৯

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার হয়েছে। শুক্রবার রাতে শহরের একাধিক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হচ্ছেন- পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে ফজলুল হক মিয়া (৬৮), বরিশাল শহরের নিউ ভাটিখানা এলাকার মৃত সরুব আলীর ছেলে শাহাদাত আলী খাঁন রফিক (৪০) এবং আমানতগঞ্জ এলাকার সেরনিয়াবাত ভিলার ফেরদৌসুল ইসলামের ছেলে রিসাদুল ইসলাম ওরফে রিসাদ (২৭)।

এর মধ্যে ফজলুল হক মিয়াকে রাত সাড়ে ১২টার দিকে শহরের ২৩ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোড এলাকার শামসু মিয়ার গ্যারেজের সামনে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রেহান উদ্দিন।

অপরদিকে শহরের ৭ নম্বর ওয়ার্ডের মাতৃমন্দির স্কুল গলি থেকে শাহাদাত আলী খাঁন রফিক এবং রিসাদুল ইসলাম ওরফে রিসাদকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারি কমিশনার (এসি) নাসির উদ্দিন মল্লিক জানিয়েছেন- গ্রেপ্তার এই তিনজনই চিহ্নিত মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

এবারের ঘটনায় তাদের বিরুদ্ধে কাউনিয়া ও কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুটি মামলা করেছে পুলিশ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর