বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে বৈধ আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের মাঝে স্মার্টকার্ড বিতরণ

রিপোর্টারের নাম / ১৯৯ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

বরিশালে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রের মালিকদের মাঝে স্মার্ট লাইসন্স কার্ড বিতরণ করা হয়েছে। স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসনের হলরুমে আনুষ্ঠানিকভাবে আগ্নেয়াস্ত্রের স্মার্ট লাইসেন্স কার্ড বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।

 

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম ইকবাল ও বর্তমান সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক এবং স্পেকট্রাম বিডি সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন।

 

এছাড়া অনুষ্ঠানে নেভিগেশন ব্যবসায়ী মঞ্জুরুল আহসান ফেরদৌস, কাজী মফিজুল ইসলাম কামাল এবং মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম খান মিঠু-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী দিনে বৈধ লাইসেন্সধারী ১০ জনের মাঝে স্মার্ট লাইসেন্স কার্ড বিতরণ করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. আলী সুজা জানান, বরিশাল জেলায় শর্টগান,

 

পিস্তল, রিভলভার ও রাইফেল-সহ মোট ৪টি ক্যাটাগরিতে ৭৬৮টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে। পর্যায়ক্রমে আগ্রহী সবার মাঝে স্মার্ট লাইসেন্স কার্ড বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর