বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা

রিপোর্টারের নাম / ২০২ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

আজ ১৪ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ বরিশালে যথাযথ মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল।

বিশেষ অতিথি ছিলেন পরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চল বরিশাল প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, উপপুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশাল খাঁন মোঃ আবু নাসের, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ শাজাহান হোসেন, সাবেক জেলা কমান্ডার শেখ কুতুবউদ্দিন আহমেদ, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, সাংবাদিক ও সাংস্কৃতিজন এস এম ইকবাল, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এএমজি কবীর ভুলু, বীর মুক্তিযোদ্ধা ও জেলা সাংগঠনিক কমান্ডার এনায়েত হোসেন চৌধুরী, শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধিজনরা উপস্থিত ছিলেন।

পরে সকল অতিথিদের অংশগ্রহণে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২০ উপলক্ষে এক আলোচনা সভায় অতিথিরা আলোচনা করেন। শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। পরে একজন কন্যাদায়গ্রস্ত মুক্তিযোদ্ধা পিতাকে তার মেয়ের বিয়ের জন্য আর্থিক সহযোগিতার প্রদান করা হয়। পাশাপাশি প্রতি বছরের মতো বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ সুচনা করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় তিনি উপহার সামগ্রী বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন।পরে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর