বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রিপোর্টারের নাম / ২০৯ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

করোনা সংক্রামণ থেকে রক্ষায় জনগণকে মাস্ক পরতে বাধ্য করতে বরিশালে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

 

এ সময় মাস্ক বিহীন ২৮ জন ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠান থেকে ৮ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করে পৃথক ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা এবং মো. আবদুল হাই’র নেতৃত্বে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

 

মো. আলী সুজার ভ্রাম্যমান আদালত নগরীর ডিসি অফিস চত্ত্বর, লঞ্চঘাট, গীর্জামহল্লা, চকবাজার এবং সদর রোড এলাকায় অভিযান পরিচালনাকালে মাস্কবিহীন ২১জন ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠান থেকে ৬ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করেন।

 

অপরদিকে মো. আবদুল হাই’র ভ্রাম্যমান আদালত নগরীর সাগরদী ও বাংলাবাজার এলাকায় মাস্কবিহীন ৭ জন ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেন।

 

এ সময় পৃথক ভ্রাম্যমান আদালত করোনা থেকে বাঁচতে জনগনকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করেন এবং মাস্কবিহীন জনগনের মাঝে মাস্ক বিতরন করেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর